🔥 ৯৯৯ টাকার মধ্যে সব গ্যাজেট

🚚 সারা বাংলাদেশে ডেলিভারি

💥 দারুন সব অফার প্রতিদিন

Warranly Policy

সর্বশেষ আপডেট: [1st June 2026]


আপনাকে ধন্যবাদ আমাদের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করার জন্য। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সকল পণ্য বাজেট-ফ্রেন্ডলি এবং আমরা সরাসরি চীন থেকে এবং দেশীয় স্বনামধন্য সরবরাহকারীগণের কাছ থেকে পণ্য সংগ্রহ করে থাকি। সকল পন্যের ক্ষেত্রে নিম্নোক্ত রিটার্ন ও রিফান্ড নীতিমালা প্রযোজ্য হবে।


১. ৭ দিনের রিটার্ন সুবিধা

  • গ্রাহক পণ্য গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে রিটার্নের আবেদন করতে পারবেন।


২. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য

নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন গ্রহণ করা হতে পারে:


  • ভুল পণ্য ডেলিভারি হলে।
  • পণ্য পরিবহনে ক্ষতিগ্রস্ত হলে (অবশ্যই আনবক্সিং ভিডিও করে রাখতে হবে)
  • ব্যাটারীযুক্ত পণ্যে অনেক সময় চার্জ নাও থাকতে পারে, সেক্ষেত্রে কমপক্ষে ৩ ঘন্টা চার্জ করতে হবে। যদি কোন কারণে চার্জ না হয় কিংবা পণ্যটি সচল না হয়।
  • অর্ডারকৃত পণ্যের সাথে প্রাপ্ত পণ্যের মৌলিক স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য পার্থক্য থাকলে।
  • পণ্যে গুরুতর উৎপাদনজনিত ত্রুটি থাকলে।


৩. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন গ্রহণ করা হবে না:


  • ব্যবহারজনিত ক্ষতি।
  • পানি, আগুন, আঘাত বা দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত পণ্য।
  • গ্রাহকের অসাবধানতাজনিত ক্ষতি।
  • পণ্যের মূল প্যাকেজিং, স্টিকার, সিল বা এক্সেসরিজ অনুপস্থিত থাকলে।
  • "চেঞ্জ অফ মাইন্ড" বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে।
  • পণ্য ব্যবহারের ফলে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হলে।
  • ডিসকাউন্ট, ক্লিয়ারেন্স বা অফার পণ্যের ক্ষেত্রে।


৪. রিটার্ন প্রক্রিয়া

রিটার্নের জন্য:


  • অর্ডার নম্বর উল্লেখ করে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।
  • পণ্যের সমস্যা স্পষ্টভাবে বর্ণনা করুন।
  • প্রমাণস্বরূপ ছবি বা ভিডিও প্রদান করতে হবে।
  • অনুমোদনের পর নির্ধারিত ঠিকানায় পণ্য পাঠাতে হবে।
  • অবশ্যই অরিজিনাল প্যাকেজিং উপস্থিত থাকতে হবে।


৫. রিফান্ড নীতিমালা

রিটার্ন অনুমোদিত হওয়ার পর:


  • মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার অথবা অর্ডারে ব্যবহৃত পেমেন্ট পদ্ধতিতে রিফান্ড প্রদান করা হবে।
  • রিফান্ড সম্পন্ন হতে সাধারণত ৩-১০ কার্যদিবস সময় লাগতে পারে।
  • ডেলিভারি চার্জ ফেরতযোগ্য হবে না।


৬. ওয়ারেন্টি সংক্রান্ত তথ্য

  • আমাদের সাইটে বিক্রিত অধিকাংশ পণ্য অত্যন্ত বাজেট ক্যাটাগরির সুতরাং অফিসিয়াল ওয়ারেন্টি প্রযোজ্য নাও হতে পারে। তবে যেসকল পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি সুবিধা উল্লেখ করা রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  • যদি কোনো পণ্যের সাথে ওয়ারেন্টি প্রদান করা হয়, তবে তা পণ্যের বিবরণে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অন্যথায় পণ্য শুধুমাত্র ডেলিভারির সময় যাচাই এবং উপরে বর্ণিত ৭ দিনের রিটার্ন সুবিধার আওতায় থাকবে।