🔥 ৯৯৯ টাকার মধ্যে সব গ্যাজেট

🚚 সারা বাংলাদেশে ডেলিভারি

💥 দারুন সব অফার প্রতিদিন

Terms & Conditions

আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।


১. সাধারণ শর্ত

  • ওয়েবসাইটে প্রদর্শিত সকল তথ্য যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়।
  • যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই পণ্যের মূল্য, স্পেসিফিকেশন, স্টক বা অফার পরিবর্তন করা হতে পারে।
  • কোনো পণ্যের মূল্য নির্ধারণে ভুল হলে অর্ডার বাতিল করার অধিকার আমরা সংরক্ষণ করি।


২. অর্ডার গ্রহণ ও বাতিল

  • অর্ডার সাবমিট করলেই তা চূড়ান্তভাবে গ্রহণ হয়েছে বলে গণ্য হবে না।
  • প্রয়োজন হলে অর্ডার যাচাইয়ের জন্য আমাদের প্রতিনিধি যোগাযোগ করতে পারেন।
  • ডেলিভারি নিরাপত্তার স্বার্থে অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
  • প্রতারণামূলক, সন্দেহজনক বা অসম্পূর্ণ তথ্যযুক্ত অর্ডার বাতিল করা হতে পারে।


৩. পণ্যের তথ্য

  • পণ্যের ছবি ও প্রকৃত পণ্যের মধ্যে রং বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে।
  • বিভিন্ন প্রস্তুতকারকের কারণে একই ধরনের পণ্যের ডিজাইনে/প্যাকেজিং ডিজাইনে পরিবর্তন থাকতে পারে।
  • সকল পণ্যের স্পেসিফিকেশন সরবরাহকারীর প্রদত্ত তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়।


৪. ডেলিভারি

  • ডেলিভারি সময় অঞ্চল, কুরিয়ার ও অন্যান্য পরিস্থিতির উপর নির্ভরশীল।
  • প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি, পরিবহন সমস্যা বা কুরিয়ার বিলম্বের জন্য Gadget999 কর্তৃপক্ষ দায়ী থাকবে না তবে সঠিক সময়ের মধ্যে এবং গুণগত মানসম্পন্ন প্যাকেজিংয়ে পাঠানো সর্বোচ্চ চেষ্টা করা হবে।


৫. ব্যবহারকারীর দায়িত্ব

  • সঠিক নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য প্রদান করতে হবে।
  • ভুয়া তথ্য প্রদান বা প্রতারণামূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ওয়েবসাইটের কোনো অংশ অপব্যবহার, হ্যাকিং বা ক্ষতির চেষ্টা আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হবে।


৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

  • পণ্য ব্যবহারের ফলে সৃষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
  • ব্যবহারকারীর ভুল ব্যবহার, অসতর্কতা বা অননুমোদিত মেরামতের কারণে সৃষ্ট ক্ষতি আমাদের দায়িত্বের আওতায় পড়বে না।


৭. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি

  • ওয়েবসাইটের লোগো, ডিজাইন, লেখা, পণ্যের ছবি ও অন্যান্য কনটেন্ট Gadget999 এর নিজস্ব সম্পত্তি।
  • পূর্বানুমতি ছাড়া কোন কনটেন্ট কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।


৮. নীতিমালার পরিবর্তন

  • Gadget999 যেকোনো সময় Terms & Conditions পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।